একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়তে পরিচ্ছন্নতার বিকল্প নেই। গ্রামের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা প্লাস্টিক ও বর্জ্য অপসারণ করে একটি দূষণমুক্ত ও সবুজ গ্রাম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
প্লাস্টিক দূষণ এবং যত্রতত্র ময়লা ফেলার কারণে আমাদের গ্রামের সুন্দর পরিবেশ আজ হুমকির মুখে। মশা-মাছির উপদ্রব এবং পানিবাহিত রোগ থেকে গ্রামবাসীকে বাঁচাতে প্রয়োজন একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ।
রাস্তা ও হাটবাজার পরিষ্কার করা।
গুরুত্বপূর্ণ স্থানে ডাস্টবিন বসানো।
পলিথিনের বদলে পাটের ব্যাগের প্রচার।
স্কুল ও মসজিদে পরিচ্ছন্নতা কর্মশালা।
আমাদের টিম প্রতি শুক্রবার বিভিন্ন গ্রাম পরিষ্কারের কাজে অংশ নেয়।
আপনার দেওয়া অনুদানেই কেনা হয় পরিচ্ছন্নতা সামগ্রী এবং স্থাপন করা হয় ডাস্টবিন। আপনার সামর্থ্য অনুযায়ী যেকোনো একটি প্যাকেজ বেছে নিন।
গ্রামের মোড়ে বা হাটে একটি ডাস্টবিন স্থাপন করুন।
১০ জন ভলান্টিয়ারের গ্লাভস, মাস্ক ও টি-শার্টের খরচ।
একটি গ্রামের সম্পূর্ণ পরিচ্ছন্নতা অভিযানের খরচ বহন করুন।
* রেফারেন্সে 'Clean Village' উল্লেখ করুন।
আমাদের 'মিশন গ্রিন ভিলেজ' টিমে স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিন। প্রতি শুক্রবার মাত্র ২ ঘণ্টা সময় দিয়ে নিজের গ্রামকে পরিষ্কার রাখুন।
স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত হোন