রমাদান ও ইদ প্রজেক্ট

মিশন এহসান
ইদের খুশি ছড়িয়ে যাক প্রতিটি ঘরে

রমাদানের রহমত এবং ইদের আনন্দ শুধুমাত্র সামর্থ্যবানদের জন্য নয়। সুবিধাবঞ্চিত শিশু ও অসহায় পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

কেন এই
আনন্দ ভাগাভাগি করা প্রয়োজন?

ইদের দিন যখন আমাদের শিশুরা নতুন জামা পরে আনন্দ করে, তখন অনেক এতিম ও দরিদ্র শিশু পুরনো ছেঁড়া জামা গায়ে দিয়ে দূর থেকে তাকিয়ে থাকে। রমাদানে যখন আমাদের টেবিলে হরেক রকম ইফতার থাকে, তখন অনেক পরিবার শুধু পানি পান করে রোজা ভাঙে। এই বৈষম্য দূর করে সবার মাঝে উৎসবের আনন্দ ছড়িয়ে দেওয়াই 'মিশন এহসান'-এর লক্ষ্য।

ইফতার ও সেহরি

দরিদ্র রোজাদারদের মাঝে রান্না করা খাবার বিতরণ।

ইদের নতুন পোশাক

এতিম ও পথশিশুদের জন্য ইদের নতুন জামা ও জুতো।

ইদ উপহার সামগ্রী

সেমাই, চিনি, পোলাও চাল ও অন্যান্য বাজার প্রদান।

যাকাত ও ফিতরা

সঠিক হকদার যাচাই করে আমানত পৌঁছে দেওয়া।

Mission Ehsan Gifts

বিগত বছরের সাফল্য

২,৫০০+

ইফতার বিতরণ

৩২০+

নতুন পোশাক প্রদান

১৫০+

পরিবারে ইদ বাজার

১০০%

যাকাত ও ফিতরা বণ্টন

প্যাকিং ও বিতরণে অংশ নিতে চান?

রমাদানের এই বরকতময় মাসে ইফতার তৈরি, ফুড প্যাক করা এবং শিশুদের মাঝে ইদ উপহার বিতরণে আমাদের ভলান্টিয়ার টিমে যোগ দিন।

ভলান্টিয়ার হিসেবে যুক্ত হোন