Project Chhaya

প্রজেক্ট ছায়া
অসহায়দের মাথার ওপর ভালোবাসার ছাদ

স্বামী হারানো নারী কিংবা বাবা-মা হারা এতিম শিশু— সমাজের এই অবহেলিত মানুষগুলোর জন্য একটি নিরাপদ আশ্রয় ও স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করাই আমাদের লক্ষ্য।

কেন আমরা
প্রজেক্ট ছায়া শুরু করেছি?

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারানোর পর একটি পরিবার অন্ধকারে নিমজ্জিত হয়। এতিম শিশুদের পড়াশোনা বন্ধ হয়ে যায় এবং বিধবা নারীদের অন্যের করুণার ওপর বাঁচতে হয়। আমরা তাদের করুণার পাত্র না বানিয়ে, সম্মানের সাথে বাঁচার পথ তৈরি করে দিই।

এতিমদের ভরণপোষণ

থাকা, খাওয়া ও চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব।

সুশিক্ষা নিশ্চিতকরণ

মাদ্রাসায় ও স্কুলে পড়ালেখার সুযোগ।

বিধবাদের কর্মসংস্থান

সেলাই মেশিন বা গবাদিপশু কিনে দেওয়া।

নিরাপদ আশ্রয়

ভাঙা ঘর মেরামত বা নতুন ঘর তৈরি।

Orphan and Widow Support

"বিধবা ও মিসকীনদের জন্য চেষ্টারত ব্যক্তি আল্লাহর রাস্তায় মুজাহিদের সমতুল্য।"

— সহীহ বুখারী

আপনার এলাকায় কি এমন কেউ আছেন?

আপনার আশেপাশে যদি এমন কোনো অসহায় এতিম বা বিধবা থাকেন যার সাহায্য প্রয়োজন, তবে আমাদের তথ্য দিন। আমাদের টিম যাচাই করে পাশে দাঁড়াবে।

তথ্য দিন